সোমবার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ৯ টার দিকে বগুড়া আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে ৭৯ ট্যাপেন্টাডলসহ লিটন মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ২২ বছর বয়সী লিটন আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাইদুল ইসলাম।
.png)
এদিন রাত পৌনে আটটার দিকে একই উপজেলার পুশিন্দা হিন্দুপাড়া গ্রামে আরেক অভিযানে ৩০০ ট্যাপেন্টাডলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা আটক করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার পুশিন্দা গ্রামের ফজলুর রহমানের ছেলে ২৩ বছর বয়সী পল্লব ও উত্তর মুরইল সাকোয়া গ্রামের এনামুল হকের ছেলে ২৪ বছর বয়সী মামুন সরদার।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. গোলাম ফারুক।
র্যাব কর্মকর্তা মো. গোলাম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়।
আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন জানান, ট্যাপেন্টাডলসহ তিন যুবককে থানায় হস্তান্তর করে র্যাব। সোমবার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।