ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরো একজন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:২০, ৪ জানুয়ারি ২০২২
পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরো একজন
পর্যটককে গণধর্ষণের মামলায় গ্রেফতারকৃত মেহেদী হাসান বাবু। ছবি : সংগৃহীত

স্বামী-সন্তান নিয়ে সঙ্গে কক্সবাজার বেড়াতে যাওয়া এক নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে জেলার ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

গ্রেফতার মেহেদী হাসান জয় কক্সবাজার শহরের বাসিন্দা ও ঘটনার মূল হোতা আশিকের সহযোগী।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার (২৬ ডিসেম্বর) রাতে মাদারীপুর থেকে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে গ্রেফতারের কথা জানায় র‍্যাব। এর আগে ঘটনার পরদিনই র‍্যাবের হাতে গ্রেফতার হন মামলার এজাহারভুক্ত আরেক আসামি হোটেল জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর জিয়া গেস্ট ইন নামে একটি হোটেল থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-১৫।

চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় চারজনের নাম উল্লেখ করে মোট সাতজনের বিরুদ্ধে মামলা করেন ওই নারীর স্বামী। মামলার আসামিরা হলেন- আশিকুল ইসলাম আশিক, তার তিন সহযোগী আবদুল জব্বার ওরফে ইস্রাফিল হুদা ওরফে জয়, মেহেদী হাসান ওরফে বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন। অন্য তিন আসামি অজ্ঞাতনামা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!