ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতে কাবু পঞ্চগড়, ৯ এর ঘরে তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫, ৪ জানুয়ারি ২০২২
শীতে কাবু পঞ্চগড়, ৯ এর ঘরে তাপমাত্রা
ফাইল ছবি

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। শীতে কাবু জনজীবন। ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। পৌষের ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ায় দুর্ভোগে নিম্ন আয়ের শ্রমিকরা। ঠান্ডা বাতাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

তীব্র শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দেখা নেই সূর্যের আলো। ঘন কুয়াশার আর ঠান্ডা বাতাসে মানুষের সঙ্গে কাবু হয়েছে পশুপাখিরাও।

মঙ্গলবার সকাল ৬টায় এ জেলায় ৯ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি।

Advertisement

সন্ধ্যা থেকে সকাল দশটা পর্যন্ত শীত নিবারণের জন্য আগুন পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। দিনের বেলা সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। তবে ঠান্ডার প্রকোপ বেড়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে কুয়াশা মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না। এতে শীতের পোশাক ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না। ভর দুপুরেও শীতের পোশাক মুড়িয়ে চলাফেরা করতে হয় পঞ্চগড়ে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!