ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড় কাঁপছে শীতে, তাপমাত্রা নামল ৯.৪

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ১ জানুয়ারি ২০২২
পঞ্চগড় কাঁপছে শীতে, তাপমাত্রা নামল ৯.৪
ফাইল ছবি

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। একই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। খেটে খাওয়া মানুষ বেশি বিপাকে পড়েছেন।

শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।

সরেজমিনে দেখা যায়, ভোরে হঠাৎ কুয়াশার মাত্রা ও শীতের দাপট বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে এ জেলার ওপর দিয়ে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো খানিকটা উঁকি দিলেও উত্তাপ নেই। ফলে কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে তারা সময় মতো কাজে যোগ দিতে পারছেন না।

Advertisement

আরো পড়ুন: উত্তরাঞ্চলে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮

তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সকলে অন্যদিনের তুলানায় কুয়াশা ও শীতের তীব্রতা বেশি দেখা গেছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!