ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ৪ জানুয়ারি ২০২২
কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস
শীতে কাঁপছে প্রাণীকূলও

সীমান্ত ঘেঁষা ও ধরলা নদী বেষ্টিত কুড়িগ্রামের জনপদে পৌষের হাড় কাঁপানো ঠান্ডা বিরাজ করছে। হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে মানুষের সঙ্গে প্রাণীকূলও। এখানে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। 

এখানে তীব্র ঠান্ডায় যোগ হয়েছে উত্তরের হিমেল হাওয়া ও ঘনকুয়াশা। হিমেল হাওয়া বয়ে যাওয়ায় ঠান্ডা কাতর হয়ে পড়ে মানুষের সঙ্গে প্রাণীকূল। তীব্র এ ঠান্ডায় গ্রাম-গঞ্জের মানুষরা বিভিন্ন স্থানে আগুনের কুন্ডলি জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা চালাচ্ছেন। ঠান্ডার কারণে শিশু-বৃদ্ধের মাঝে জ্বর, সর্দির প্রার্দুভাব দেখা দিয়েছে। স্থানীয় কৃষক ও গরু ছাগলের খামারিরা বিপাকে পড়েছেন। তারা গরু-ছাগলের গায়ে চটের বস্তা জড়িয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

এ ব্যাপারে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, কুড়িগ্রামে ঠান্ডার পরিধি বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!