মদ পান করে মাতলামি, ৫ যুবক আটক
শেরপুরের নালিতাবাড়ীতে দলবদ্ধভাবে দেশীয় চোলাই মদ সেবন করে মাতলামি করার অভিযোগে উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম আন্দারুপাড়া খলচান্দা থেকে ৫ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে আটকদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বারমারী আন্দারুপাড়া জুলফিকার আলী ভুট্রোর বাড়ির পাশে এসআই সুমন মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খলচান্দা যাওয়ার কাঁচা রাস্তায় ৫ যুবককে দেশীয় চোলাই মদ সেবন করে মাতলামি করতে দেখা যায়। পরে তাদের আটক করে নালিতাবাড়ী থানায় আনা হয়।
.png)
আটকরা হলেন পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের হাবিবুর রহমান হাবিব (২৬), শেকেরকুড়া গ্রামের সোহেল (৩২), একই গ্রামের নজরুল ইসলাম (৩৯), পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার বড় মালিঝিকান্দা গ্রামের মোখলেছুর রহমান ওরফে ফয়সাল (২১) ও একই গ্রামের ইব্রাহিম ওরফে মোশারফ হোসেন (২১)।
বিষয়টি নিশ্চিত করে এসআই সুমন মিয়া জানান, আটকদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।