ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ৫ জানুয়ারি ২০২২
বগুড়ায় ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১
নিহত জাকির ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালীন দুই গ্রুপের সংঘর্ষে জাকির হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা রামেশ্বরপুর জাইগুনি গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জাকির। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর জাকিরের মৃত্যু হয়।

আরো পড়ুন >>> ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার 

Advertisement

নিহত জাকির গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত লয়া মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম।

বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর জাকিরের মৃত্যু হয়। লাশের ময়নাতদন্তের  প্রস্তুতি চলছে।

পঞ্চম ধাপে গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলার ৯টি ইউনিয়নে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!