ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবি, লঞ্চের চালক-মাস্টারসহ আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ৫ জানুয়ারি ২০২২
বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবি, লঞ্চের চালক-মাস্টারসহ আটক ৪
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় ধাক্কা দেওয়া ‘এমভি ফারহান-৬’ লঞ্চ এবং এর চালক-মাস্টারসহ চারজনকে আটক করেছে নৌ-পুলিশ। 

বুধবার সন্ধ্যায় ঢাকার কালিগঞ্জ এলাকায় লঞ্চটির নিজস্ব ডকইয়ার্ড থেকে আটক করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজরা হলেন কিশোরগঞ্জের ইদ্রিস আলীর ছেলে আব্দুল্লাহ, রেকমত আলীর ছেলে মুতালিব (৪২), চর বক্তাবলী এলাকার রাজুর ছেলে ছাব্বির (১৮), মধ্য চরের সোহেলের স্ত্রী জেসমিন আক্তার (৩৬), বিল্লাল হোসেন, সোহেলের ছেলে তামিম, মেয়ে তাসফিয়া (২), মোতালেব, আব্দুল্লাহ।

Advertisement

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, সকাল ৮ টায় আনুমানিক ৫০ জন যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল। প্রচণ্ড কুয়াশা থাকায় আশে পাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। ঐ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন ৮ থেকে ১০ জন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন, আমরা ৯ জন নিখোঁজের তালিকা পেয়েছি। উদ্ধার কাজ চলছে।

বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বলেন, ‘লঞ্চের চালক, মাস্টারসহ ৪ জনকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!