ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণ, জামাই জেলে

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৬, ৬ জানুয়ারি ২০২২
শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণ, জামাই জেলে
মকছেদুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে শ্বশুরবাড়িতে গিয়ে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিকেলে মুখ্য বিচারিক আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

অভিযুক্তের নাম মকছেদুল ইসলাম। ৩৮ বছর বয়সী মকছেদুলের বাড়ি সদর উপজেলার নারগুন ইউনিয়নের কুমারপুর আবদালপাড়া এলাকায়। বুধবার দুপুরে তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

মামলার বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, দৌলতপুরে মকছেদুলের শ্বশুরবাড়ি। ৪ জানুয়ারি তিনি সেখানে বেড়াতে আসেন। বিকেলে পাশের বাড়ির ওই তরুণীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন মকছেদুল। তার চিৎকারে স্থানীয়রা মকছেদুলকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

Advertisement

ওসি আরো জানান, এ ঘটনায় বুধবার সকালে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী তরুণীর মা। পরে বিকেলে মকছেদুলকে মুখ্য বিচারিক আদালতে তোলা হয়। এরপর তাকে কারাগারে পাঠায় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!