ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকা ৪ ফেরি 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৮, ৬ জানুয়ারি ২০২২
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকা ৪ ফেরি 
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এছাড়া ভোর সোয়া ৪টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি মাঝ নদীতে নোঙর করে আছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

তিনি বলেন, ভোর সোয়া ৪টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি দিক নির্ণয়  করতে না পারায় নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।  

Advertisement

তিনি আরো জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!