পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউপির ইসলামগাঁতি গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী মোছা. মমতাজ বেগম (৭০) ও ছেলে মাহাতাব উদ্দিন(৩৫)। পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার এ তথ্য নিশ্চিত করেন।
.png)
আরো পড়ুন >>> টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
তিনি জানান, বিকেলে দাশুড়িয়া অভিমুখ থেকে পাবনার দিকে মোটরসাইকেলটি যাচ্ছিল। ছেলে মোটর সাইকেল চালিয়ে মাকে নিয়ে যাচ্ছিলেন। কালিকাপুর বাজারে পৌঁছার পর মোটর সাইকেলটি রাস্তায় উল্টে যায়। এতে মা- ছেলে ছিটকে পড়ে যান। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা ট্রাক তাদের পিষ্ট করে। ঘটনাস্থলে মমতাজ বেগমের মৃত্যু হয়। স্থানীয়রা ছেলে মাহাতাব উদ্দিন কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পৌছায়।
তিনি জানান, চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তবে নিহতদের পরিবারের স্বজনদের কোনো দাবি না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।