[ দেশজুড়ে ]
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি
কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া, স্ত্রী পারুল বেগম, শাশুড়ি গোলাপ নাহার ও মেয়ে জান্নাতুল মাওয়া।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, অটোরিকশাটি ফেনীর দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় ঢাকামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যান। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!