শুক্রবার (৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলে।
নিহত তোতা ব্যাপারী চর সাফুল্লা গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রায় দেড় বছর আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফেরত আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান।
আরো পড়ুন >>> সৈকতে ধর্ষণের পর ইয়াবা সেবন করেই হিংস্র হয়ে ওঠে সেই তিনজন
এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টার দিকে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যায়। প্রায় দু’ ঘণ্টা ব্যাপি এই সংঘর্ষে তোতা মিয়াসহ উভয় পক্ষের ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বেড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বেড়া মডেল থানার ওসি আরো জানান, মামলার এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।