সোমবার দুপুরে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের রহিম বক্স বেপারী বাড়িতে সদর উপজেলার ৭০টি শিখন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কেন্দ্র উদ্বোধনের পরই শিক্ষকদের মাঝে নিয়োগপত্র ও শিক্ষার্থীদের মাঝে নতুন বইসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিখন কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক বিদ্যুৎ রায় বর্মনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এন-রাশ এর চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রধান নিবার্হী মো. আবুল হাসেম, ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, এন-রাশ জেলা প্রোগ্রাম ম্যানেজার মো. একরাম হোসেন হৃদয়, প্রোগ্রাম হেড আকলিমা বেগম, সিনিয়র প্রোগ্রাম হেড এনতাজ উদ্দিন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার হাসানুল হক প্রমুখ।
.png)
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রকল্প গ্রহণ করায় মধ্য দিয়ে ৮-১৪ বয়সী বিদ্যালয় বহির্ভূত, ঝরে পড়া ও বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুরা প্রাথমিক শিক্ষার আওতায় এসেছে।
দ্বিতীয়বার সুযোগ পাওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসা এসব শিশুদের নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প শেষে তাদের সরকার কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে।