[ দেশজুড়ে ]
জেআরইউ’র সভাপতি আল-আমিন, সম্পাদক মান্নান
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি আল-আমিন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তাওহীদ
ঝালকাঠিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র (জেআরইউ) দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচন হয়েছে। ১১ সদস্যের এ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিবিসি নিউজের আল-আমিন তালুকদার সভাপতি ও ভোরের কাগজের আব্দুল মান্নান তাওহীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকেলে শহরের টাউন হলে জেআরইউ কার্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু।
কমিটির বাকি সদ্যরা হলেন- সহ-সভাপতি আতিকুর রহমান (ডেইলি বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সমাচার), অর্থ সম্পাদক কাজী সোলায়মান সুমন (বাংলাদেশ বুলেটিন), দফতর সম্পাদক জিয়াউর রহমান (সকালের সময়), ক্রীড়া সম্পাদক নাঈম হোসেন (বাংলানিউজ২৪.কম), নির্বাহী সদস্য শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), খালিদ হাসান তালুকদার (দিপ্ত টিভি), ইমাম হোসেন (বাংলাদেশ সমাচার) ও আরিফ সরদার (আমার সংবাদ)।
.png)
নবনির্বাচিত সভাপতি আল-আমিন তালুকদার জানান, এ কমিটি ঝালকাঠিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ এবং পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!