ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাপ-বেটা গাঁজা-খোর, ধরা পড়ল ৩০ কেজি গাঁজাসহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১৪ জানুয়ারি ২০২২
বাপ-বেটা গাঁজা-খোর, ধরা পড়ল ৩০ কেজি গাঁজাসহ
গাঁজাসহ আটককৃত বাবা-ছেলে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহারে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ বাপ-বেটাকে (বাবা-ছেলে) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের একটি দল সদর উপজেলার বালিয়াডাঙ্গার গুচ্ছগ্রামের একটি বাড়িতে থেকে শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের আতাহার ওদুদ পার্ক সংলগ্ন গুচ্ছগ্রামের আরশাদ মন্ডলের ছেলে সাদিকুল ওরফে গাজল এবং সাদিকুলের ছেলে সানাউল। আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের অভিযোগ রয়েছে।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, শুক্রবার সকালে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, আটককৃত বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!