ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুলিয়ারচরে পিকআপের ধাক্কায় এনজিওকর্মী নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ১৫ জানুয়ারি ২০২২
কুলিয়ারচরে পিকআপের ধাক্কায় এনজিওকর্মী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী বিপ্লব চন্দ্র দাস (৪৬) নামে এক এনজিও  কর্মী নিহত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব চন্দ্র দাস ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার  মৃত্যুঞ্জয় দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং এফ এইচপি এস এম ই বাজিতপুর শাখায় কর্মকর্ত ছিলেন।

আরো পড়ুন >>> ১২ বছর পর বাবাকে পেয়েও কাছে যেতে পারল না ছেলে

জানা যায়, নিহত বিপ্লব চন্দ্র দাস ব্রাহ্মণবাড়ীয়া থেকে মোটরসাইকেলে তার কর্মস্থল বাজিতপুর অফিসে যাচ্ছিলেন। পরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের মনোহরপুর এলাকায় আসিলে কিশোরগঞ্জ থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে তিনি মারা যান। এ সময় পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।

আরো পড়ুন >>> বৃদ্ধাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে মাথা ফাটালো নাতনি-পুত্রবধূ

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!