ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত 

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ১৫ জানুয়ারি ২০২২
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত 
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত।  ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। 

আলমডাঙ্গা উপজেলার জামজামী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ছলেমান আলী (৪৫) এবং ভদুয়া গ্রামের আফতাব মন্ডলের ছেলে উসমান (৬০)। 

Advertisement

আরো পড়ুন >>> কবরে আগুন: জানা গেল ভাইরাল ভিডিও’র আসল রহস্য

আহতরা হলেন ভ্যানচালন কামাল (৪৫) এবং যাত্রী নজরুল (৪০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা মাংসের ব্যবসা করতেন। গরু কেনার জন্য তারা কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে যাচ্ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে কুষ্টিয়াগামী দ্রুতগাতির একটি ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উসমান নামের একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছলেমান আলী নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ভ্যানচালক ও একজন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরো পড়ুন >>> জানালা ছাড়াই ঢুকবে আলো, মুসল্লিরা উপভোগ করবে রোধ-বৃষ্টি

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান,  কুষ্টিয়াগামী দ্রুতগাতির একটি  ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন নিহত হন। তারা ভ্যানের যাত্রী ছিলেন। আহত হয়েছেন আরো দুইজন। ট্রাকের চালক পলাতক। তবে ঘাতক ট্রাকটি আটক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!