[ দেশজুড়ে ]
পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
বরিশালে পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহবধূর নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সুমাইয়া আক্তার জুই (৩০)। তিনি ওই ভবনের ভাড়াটিয়া জসিম উদ্দিনের স্ত্রী।
আরো পড়ুন >>> জানালা ছাড়াই ঢুকবে আলো, মুসল্লিরা উপভোগ করবে রোধ-বৃষ্টি
.png)
কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!