ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে মুক্তিপণ দেওয়ার পর বেঁচে ফিরলেন ২২ জেলে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১৭ জানুয়ারি ২০২২
অবশেষে মুক্তিপণ দেওয়ার পর বেঁচে ফিরলেন ২২ জেলে
ফাইল ছবি

বরগুনায় গভীর বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণের দু’দিনের মাথায় মুক্তিপণ নিয়ে ২২ জেলেকে ট্রলারসহ ফেরত দিয়েছে জলদস্যুরা।

সোমবার দুপুরে মুক্তিপণ দিয়ে ফিরে আসা ওই ট্রলারের জেলেরা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ট্রলারের মাঝি আনোয়ার হোসেনকে সাগরে নিক্ষেপ করেছে দস্যুরা।

অপহরণের শিকার ওই ট্রলারের জেলে আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের, বশিরসহ ২২ জেলে ফিরে এসেছেন। তবে ট্রলারের মাঝি আনোয়ার হোসেনের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন জেলে ও ট্রলার মালিক।

Advertisement

আরো পড়ুন: ছোট ভাই খুনের ১৩ দিন পর গাছে মিলল বড় ভাইয়ের লাশ

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি সাইফুল-৩ ট্রলার নিয়ে ২৩ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। শনিবার (১৫ জানুয়ারি) ভোর রাতে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে।

উল্লেখ্য, শনিবার (১৫ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে গভীর বঙ্গোপসাগরে এফবি সাইফুল ইসলাম-৩ নামের মাছ ধরার একটি ট্রলারসহ ২৩ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে জলদস্যুরা। এ সময় ট্রলারসহ ২৩ জেলেকে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে দস্যুদল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!