গ্রেফতারকৃত মো. হেলাল ঢালী একই গ্রামের মাইনুদ্দিন ঢালীর ছেলে। তিনি একটি কোম্পানির গাড়িচালক।
মামলা সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে হেলাল ঢালী নিজ বাড়ির একটি কক্ষে নিয়ে ঐ মাদরাসাছাত্রীকে বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের কাছে ঘটনাটি জানালে তারা মঙ্গলবার রাতে গোসাইরহাট থানায় মামলা করেন। পরে পুলিশ উত্তর হাটুরিয়া গ্রামের বাগান বাড়িতে অভিযান চালিয়ে হেলালকে গ্রেফতার করে।
.png)
গ্রেফতারকৃত হেলাল ঢালী গত তিন বছর ঐ ছাত্রীকে বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।
গোসাইরহাট থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর মাতুব্বর জানান, মঙ্গলবার রাতে মামলার পর পরই আসামি হেলাল ঢালীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।