বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, নিহত দুজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আর আহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
.png)
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।