বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোর রাতে মাধবপুর উপজেলার শাহপুর বাজার থেকে এজহারভুক্ত আসামি শিবু রক্ষিতকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত শিবু একই উপজেলার ইটাখোলা গ্রামের মৃত সংকর রক্ষিতের পুত্র।
আরো পড়ুন >>> নলকূপ অনুমোদনে বাধা, কয়েকশ একর জমি অনাবাদের আশঙ্কা
.png)
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গ্রেফতারকৃত শিবু রক্ষিত গণধর্ষণ মামলার পলাতক আসামি। মামলা দায়েরের পর থেকেই তাকে ধরতে র্যাব তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গ্রেফতারের পর বিকেলে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে সর্বদা র্যাব সদস্যরা তৎপর রয়েছে।
আরো পড়ুন >>> ফারুকের চিকিৎসায় ১৫ কোটি টাকার দুটি ফ্ল্যাট বিক্রি করেছে পরিবার
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, গত ৮ জানুয়ারি রাতে সায়হাম নিট কম্পোজিটে কর্তব্যরত ঐ নারী শ্রমিক কাজ শেষে ইঠাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিলসহ ৪ জন তার পথ রোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মাধবপুর থানায় শনিবার রাতে একটি মামলা করেন ঐ ভুক্তভোগী।