ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ২২ জানুয়ারি ২০২২
সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু
ছবি প্রতীকী

রাজশাহীর বাঘা উপজেলায় নামাজে সিজদারত অবস্থায় আনজের আলী নামে ৭০ বছর বয়সী এক এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) উপজেলা সীমান্তের প্রত্যন্ত ইউনিয়ন চকরাজাপুরের কালিদাসখালী জামে মসজিদে এশার নামাজের সময় সিজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন: ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Advertisement

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল আযম বলেন, প্রায় ২৫ বছর আগে আনজের আলী এই পদ্মার চরে বসবাস করতেন। কিন্তু নদী ভাঙনে ভিটে-বাড়ি ভেঙে যাওয়ার পর তিনি পরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুঘণ্ড গ্রামে গিয়ে বসবাস শুরু করেন। বোনের স্বামীর মৃত্যুর খবর পেয়ে দাফনের জন্য এসেছিলেন। কিন্তু তিনিই দাফন কাজ শেষে রাতে এশার নামাজের সময় সিজদারত অবস্থায় মারা যান।

আরো পড়ুন: দেশে ‘ফগ অ্যালার্ট’ জারি, এ সতর্কতার অর্থ কী?

মসজিদের ইমাম আবদুল কুদ্দুস বলেন, এশার নামাজ আদায়ের জন্য আনজের আলী মসজিদে আসেন। এশার চার রাকাত ফরজ নামাজের তৃতীয় রাকাতে তিনি আর উঠে দাঁড়াননি। নামাজের সালাম শেষে পাশের মুসল্লি দেখতে পান তিনি মারা গেছেন। পরে তার স্বজনদের খবর দেওয়া হয়।  

নামাজরত অবস্থায় এমন মৃত্যু সৌভাগ্যবান ব্যক্তির জীবনেই ঘটে বলেও উল্লেখ করেন মসজিদের ইমাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!