ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাড়া করলেই কামড়াচ্ছে শিয়াল, শিশুসহ আহত ৫

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ২৫ জানুয়ারি ২০২২
তাড়া করলেই কামড়াচ্ছে শিয়াল, শিশুসহ আহত ৫
ফাইল ছবি

রাজশাহীর বাঘায় শিয়ালের কামড়ে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পদ্মার চরের পলাশী ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার পদ্মার মধ্যে পলাশী ফতেপুর চরের তফিল উদ্দীনের ছেলে বাদশা আলী, নজরুল ইসলামের ছেলে পলাশ হোসেন, মহরম আলীর দুই বছরের শিশু ছেলে মহিম হোসেন, সরেরহাট গ্রামের রহিম উদ্দীনের ছেলে রুবেল আলী ও দুড়দুড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে রুহুল আমিন।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পলাশী ফতেপুর চরের নবনির্বাচিত মেম্বার মোস্তাফিজুর রহমান শিশির জানান, কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিল একটি শিয়াল। সোমবার শিয়ালটিকে তাড়া করে স্থানীয়রা। এতে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কামড়ানো শুরু করে শিয়ালটি। এতে শিশুসহ পাঁচজন আহত হন। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ জানান, পাগলা শিয়ালের কামড়ের সন্দেহে তাদের প্রত্যেককেই এন্টি ব্যাবিস ভ্যাকসিন (এআরভি) দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!