ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডজন মামলার আসামি ‘বুলেট সেলিম’ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৫, ২৬ জানুয়ারি ২০২২
ডজন মামলার আসামি ‘বুলেট সেলিম’ গ্রেফতার
ডজন মামলার আসামি ‘বুলেট সেলিম’ গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে মোহাম্মদ আমির হোসেন সেলিম ওরফে বুলেট সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার মিঠাছড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সেলিম একই উপজেলার সদর ইউনিয়নের মোটবাড়ীয়া এলাকার জামশেদ আলমের ছেলে। 

মিরসরাই থানার এসআই রাজিব পোদ্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলেট সেলিমকে গ্রেফতার করা হয়। সেলিম মিরসরাইয়ের চিহ্নিত মাদক সম্রাট। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল পুলিশ। তার বিরুদ্ধে থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে।

Advertisement

অন্যদিকে, সোমবার হাটহাজারী উপজেলার বাথুয়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ওরফে ডেরাবাবা নামে এক ভুয়া কবিরাজকে আটক করে র্যাাব। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাজব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

আটক মোহাম্মদ আলী ঐ এলাকার বড় বাড়ির সুলতান আহমদের ছেলে।

র্যা ব জানায়, কবিরাজি চিকিৎসার নামে এক প্রবাসীর স্ত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেন মোহাম্মদ আলী। এতে অসম্মতি জানালে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে অচেতন করেন। এরপর করেন সম্ভ্রমহানি। পরে জ্ঞান ফিরলে বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী। তার অভিযোগের প্রেক্ষিতে সোমবার নিজ বাড়ি থেকে মোহাম্মদ আলীকে আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সরলতার সুযোগে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও প্রতারণা করে আসছেন বলে জানান মোহাম্মদ আলী। তার কাছ থেকে কবিরাজি চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!