[ দেশজুড়ে ]
বরিশালে এক রাতের ব্যবধানে দুই যুবকের লাশ উদ্ধার
কীর্তনখোলা নদী, বরিশাল। ফাইল ছবি
বরিশালে এক রাতের ব্যবধানে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার সকালে কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় একজন ও মঙ্গলবার রাতে বাকেরগঞ্জ উপজেলায় একটি খাল থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম ও বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বাকেরগঞ্জ উপজেলার কানকি গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন হাওলাদারের ছেলে সুমন হাওলাদার।
.png)
কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, সকালে নগরীর রসুলপুর এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর। লাশের পরনে ট্রাউজার এবং শীতের পোশাক। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, মঙ্গলবার মাগরিবের আযানের সময় বাড়ি পাশের খালে ওজু করতে গিয়ে নিখোঁজ হয় সুমন হাওলাদার। তিনি দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মৃগী রোগে আক্রান্ত হয়ে ওজু করার সময় খালে পড়ে তার মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!