ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারাগারের টয়লেটে পড়ে কয়েদির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৩, ২৬ জানুয়ারি ২০২২
কারাগারের টয়লেটে পড়ে কয়েদির মৃত্যু
দিনাজপুর জেলা কারাগার- ফাইল ছবি

দিনাজপুর জেলা কারাগারের টয়লাটে পড়ে গিয়ে সফিকুল ইসলাম নামে দুটি চেক জালিয়াতির মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত সফিকুল ইসলাম দিনাজপুরের বিরামপুর উপজেলার চকপাতলা গ্রামের হাসান আলীর ছেলে। বুধবার দুপুরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা সুপার মোকাম্মেল হোসেন বলেন, ১৬ লাখ ও ৩ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলায় সফিকুল ইসলামকে দেড় বছরের সাজা দেয় আদালত। ২০২১ সালের ২৩ জুলাই তাকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে কারাগারের টয়লেটে পড়ে থাকতে দেখা গেছে। পরে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, সফিকুল ইসলামের হার্টের সার্জারি করা হয়েছিল। এছাড়া তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!