ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুগল দেখলে ‘বোনের প্রেমিক’ দাবি করে লুটে নিতো সর্বস্ব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৬, ২৭ জানুয়ারি ২০২২
যুগল দেখলে ‘বোনের প্রেমিক’ দাবি করে লুটে নিতো সর্বস্ব
ছবি: ডেইলি বাংলাদেশ

কখনো রাস্তায়, কখনো বাসে নেয় অবস্থান। সুযোগ বুঝে ইচ্ছে করে গায়ে ধাক্কা লাগিয়ে শুরু করে ঝগড়া। সেই ঝগড়ার মাত্রা বেড়ে গেলে একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে হাতিয়ে নেয় টাকা, মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র।

আবার কখনো কখনো টার্গেট থাকে নির্জন স্থানে অবস্থান করা প্রেমিক-প্রেমিকা। সামনে গিয়ে ওই প্রেমিকের সঙ্গে তাদের বোনের সম্পর্ক আছে জানিয়ে ছবি দেখানোর ভান করে নিয়ে নেয় মোবাইল ফোন। আর মোবাইল ফোন দিতে না চাইলে অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নেয় সর্বস্ব।

চট্টগ্রামে অভিযান চালিয়ে এমন একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। 

Advertisement

এর আগে, মঙ্গলবার রাতে নগরীর নয়াবাজার ও টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোহাম্মদ রকি, রফিকুল ইসলাম বাপ্পি, সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম তপু, মোহাম্মদ সাহাবুদ্দিন ও তাজুল ইসলাম।

ওসি বলেন, সোমবার জুবলি রোডে ব্যাংক ফেরত এক ব্যক্তিকে ইচ্ছে করে ধাক্কা দেয় চক্রটির এক সদস্য। এরপরই ঝগড়া শুরু হলে একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে ওই ব্যক্তির পকেটে থাকা এক লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি টিপ ছোরা ও লুণ্ঠিত ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে নানা কৌশলে নগরজুড়ে ডাকাতি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানায় তারা। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!