ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে আম গাছে মিলল ঝুলন্ত যুবকের লাশ 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ২৭ জানুয়ারি ২০২২
ভৈরবে আম গাছে মিলল ঝুলন্ত যুবকের লাশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মাহফুজ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার শিবপুর ইউপির শম্ভুপুর দায় বাড়ি এলাকায় কবরস্থানের পাশে পরিত্যক্ত মুরগির ফার্মের পেছনে আম গাছের ডালে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মাহফুজ ভৈরবের শিমুলকান্দি ইউপির মধ্যেরচর গ্রামের মো. ইকবাল মিয়ার পুত্র বলে জানা যায়। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

Advertisement

পলিশ জানায়, পরিবার পরিজন নিয়ে মাহফুজ শম্ভুপুর দায় বাড়ির মোড়ের কাছে জসিম মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন। আজ সকালে খবর পেয়ে ভৈরব থানার পুলিশের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করেছে।

এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাপ্পি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। তবে নিহতের আত্মহত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। পারিবারিক সমস্যার কারণে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!