রোববার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
আরো পড়ুন: পা ধরে কান্নায়ও গলেনি মন, প্রমাণ দিতে বিষ খেতে বললেন প্রেমিকার মা
.png)
দণ্ডিত যুবকের নাম সোহেল রানা। ২২ বছর বয়সী সোহেলের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়া গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, একই গ্রামের এক কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন সোহেল। কিন্তু প্রেমে সাড়া দেননি ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ওই ছাত্রীর বাবার নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে কুরুচিপূর্ণ পোস্ট দিতে থাকেন সোহেল। ওই ছাত্রীর সম্পর্কে আজেবাজে মন্তব্যও করতে থাকেন। বিষয়টি নজরে এলে ২০১৮ সালের ৪ মে মান্দা থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা।
আরো পড়ুন: জোর করে বিয়ে, স্বামী আসার খবরে ৯ দিনের মাথায় জীবন দিল কিশোরী
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে ছয়জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। এতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাই আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন বিচারক। পরে সোহেলকে কারাগারে পাঠানো হয়।