মাথাব্যথার যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করলেন গৃহবধূ
নাটোরের বড়াইগ্রামে মাথাব্যথার তীব্র যন্ত্রণা সইতে না পেরে আলেয়া বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার ফুলবতী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আলেয়া বেগম ফুলবতী গ্রামের রব্বেল আলীর স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি মো. নজরুল ইসলাম মৃধা জানান, আলেয়া বেগম দীর্ঘদিন যাবত মাথার যন্ত্রণায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও তার মাথার ব্যথা ভালো হচ্ছিল না। রোববার সকালে কয়েক দফা ওষুধ সেবন করেও কোনো লাভ হয়নি। পরে স্বামী রুব্বেল আলী বিলে কাজ করতে গেলে দুপুরের দিকে আলেয়া ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। এতে অসুস্থ হয়ে পড়েন।
.png)
আরো পড়ুন: সিনহা হত্যার রায় আজ, আদালত চত্বরে নিরাপত্তা জোরদার
বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা দ্রুত বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে বিকেলে মারা যান তিনি।
পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।