ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুফিয়ান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১ ফেব্রুয়ারি ২০২২
সুফিয়ান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
আবু সুফিয়ান হত্যা মামলার আসামি সাইদ আহমেদ টিটু গ্রেফতার । ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল আরোহী আবু সুফিয়ানকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা মামলার প্রধান আসামি সাইদ আহমেদ টিটুকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার  দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তিনি রাজধানী বংশালের আগামসী লেন এলাকার মো. বাহাউদ্দিনের ছেলে। এর আগে গত শনিবার সন্ধায় উক্ত মামলার আরো ৩ আসামি মো. সবুজ, মো. শাকিল এবং মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। 

আবু সুফিয়ান হত্যায় জড়িত বাসের যাত্রীরা ঢাকার গুলিস্তানের বঙ্গবাজার মার্কেট এলাকার সিটি প্লাজার কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। ঘটনার রাতে তারা বনভোজনে কক্সবাজার যাচ্ছিল।  

Advertisement

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে ঢাকা-চট্টগ্রামগামী সি.ডি.এম ট্রাভেলস বাসের চালক ও যাত্রীরা। এ ঘটনায় সুফিয়ানের চাচা জজ মিয়া বাদী হয়ে ওই বাসের চালক-হেলপারসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!