রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার খুটাখালীর কচ্ছপিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন জানান, চকরিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণবোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরো ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো জানান, লবণবোঝাই ভ্যানটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়ি তিনটি উদ্ধার করা হয়েছে।