ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 ট্রাকচাপায় প্রাণ গেল নানি-নাতনির 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২২
 ট্রাকচাপায় প্রাণ গেল নানি-নাতনির 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নানি ও নাতনি নিহত হয়েছেন। সোমবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউপির ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম ও তার নাতনি মাইশা। মাইশা একই ইউপির আন্দুয়া গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে। মাহামুদ মিয়া শেফালি বেগমের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবিকেলে নানি ও নাতনি ব্যাটারিচালিত একটি অটোরিকশায় পলাশবাড়ী থেকে কোমরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দুবলাগাড়ী এলাকায় অটোরিকশাটি একপাশের চাকা নির্মাণাধীন ছয়লেন সড়কের খাদে পড়ে যায়। এতে নানি ও নাতনি অটোরিকশা থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

Advertisement

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, চালক-সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত নানি-নাতনির মহদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!