ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘স্টাইল’ করে চুল কাটানোয় কিশোরকে ন্যাড়া করে মারধর

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ৮ ফেব্রুয়ারি ২০২২
‘স্টাইল’ করে চুল কাটানোয় কিশোরকে ন্যাড়া করে মারধর
ভুক্তভোগী কিশোর

ঝালকাঠির নলছিটিতে স্টাইলে চুল কাটানোয় এক কিশোরের মাথা ন্যাড়া করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কিশোরের বাবা।

অভিযুক্তের নাম মো. হায়দার হাওলাদার। ৬০ বছর বয়সী হায়দারের ভাতিজা হলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ভুক্তভোগী ১৩ বছর বয়সী কিশোরের নাম হৃদয় হাওলাদার। সে স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা অটোচালক।

Advertisement

জানা গেছে, সোমবার সকালে আমিরাবাদ বাজারের নরসুন্দর অমল শীলের দোকানে চুল ছোট করার জন্য যায় হৃদয় হাওলাদার। সেখানে ফ্যাশন করে চুলে দোতলা কাটিং দেয় সে। চুলের কাটিং দেখে হৃদয়ের উপর ক্ষিপ্ত হন সেলুনে উপস্থিত মো. হায়দার হাওলাদার। পরে সেলুনের চুল ছোট করার যন্ত্র দিয়ে হৃদয়ের মাথা ন্যাড়া করে দেন। প্রতিবাদ করলে হৃদয়কে মারধরও করে বাড়িতে পাঠিয়ে দেন তিনি।

পরে দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেন হৃদয়ের বাবা ফারুক হাওলাদার। হৃদয়ের বাবা ফারুক হাওলাদার বলেন, আমার ছেলের চুলের কাটিং ভালো না লাগলে তিনি আমার কাছে জানাতে পারতেন। কিন্তু চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে নিজেই আমার ছেলের মাথা ন্যাড়া করে মরধর করে বাড়িতে পাঠিয়ে দেন হায়দার হওলাদার। আমি এর বিচার চাই।

অভিযুক্ত হায়দার হাওলাদার বলেন, ওই কিশোর উগ্র স্টাইলে চুল কাটায় মাথা ন্যাড়া করে দিয়ে একটু শাসন করেছি। ছেলেদের একটু শাসন না করলে ওরা নষ্ট হয়ে যাবে।

বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!