[ দেশজুড়ে ]
পরিবারের অজান্তে নিথর হলো বিশ্ববিদ্যালয় ছাত্র
জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা: ফাইল ফটো
ময়মনসিংহের গৌরীপুরে পরিবারের অজান্তে নিথর হলো জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় ঐ শিক্ষার্থীর বাসা থেকে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালনের ছেলে। তিনি রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের মার্স্টাসের ছাত্র ছিলেন।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার রাতে ঐ যুবক বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে ফাঁস নেয়। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!