ঐ তরুণী জানান, মিঠুনের সঙ্গে তার পাঁচ বছর ধরে প্রেমের সর্ম্পক। এই সময়ে বিয়ের প্রলোভনে বহুবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে মিঠুন। এখন তিনি ছয়মাসের অন্তঃসত্ত্বা। তবে মিঠুন তাকে বিয়ে করতে চাচ্ছে না। তাই বাধ্য হয়ে তিনি অনশন করছেন। মিঠুন তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন।
এদিকে বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে পালিয়েছে মিঠুন। তবে তার বাবা গজেন্দ্রনাথ উড়াও বলেন, ঐ মেয়ের অভিভাবক ও গ্রামের প্রধানদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
.png)
এ বিষয়ে দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান গ্যানেন্দ্রনাথ বসাক জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে।