[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে মুদি দোকানিকে চাপা দিয়ে মারল ট্রাক
ফাইল ছবি
সিরাজগঞ্জের এনায়েতপুরে বালুবাহী ট্রাকচাপায় মো. আতিক নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। বুধবার সকালে খামারগ্রাম ডিগ্রি কলেজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটর সাইকেলের চালক রাজু আহম্মদ আহত হয়েছে।
নিহত আতিক দৌলতপুর ইউনিয়নের আজুগড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।
আরো পড়ুন: ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত
.png)
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, বুধবার সকালে চাচা-ভাতিজা একটি মোটরসাইকেল যোগে এনায়েতপুর থানা সদরের দিকে যাচ্ছিলেন। পথে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের খামার গ্রাম ডিগ্রি কলেজের পাশে মোটরসাইকেলটি পৌঁছালে একটি বালুবাহী ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে দুইজনই আহত হন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক আতিককে মৃত ঘোষণা করেন। এদিকে ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!