প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঐ গ্রামের ইদ্রিচের শিশু পুত্র ইকবাল (৭) বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শুক্রবার সকালে দক্ষিণ ধুরুং হায়দর আলী মিয়াজির পাড়ার আব্দু শুক্কুরের শিশু কন্যা সুমাইয়া (৬) পুকুরে ডুবে মারা যায়।
.png)
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।