ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে রাস্তা পারাপারের সময় প্রাণ গেল নারী শ্রমিকের

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ১২ ফেব্রুয়ারি ২০২২
মুকসুদপুরে রাস্তা পারাপারের সময় প্রাণ গেল নারী শ্রমিকের
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে অটোরিকশার চাপায় তিন সন্তানের জননী আলাদী শিকদার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আলাদী শিকদার উপজেলার শান্তিপুর গ্রামের বেরেন শিকদারের স্ত্রী।

আরো পড়ুন: শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ২টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর বটতলা নামক স্থানে আলাদী শিকদার রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা জলিরপাড়গামী যাত্রীবাহী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় আলাদীকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। 

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: প্রাণ গেল
লিংক সফলভাবে কপি হয়েছে!