[ দেশজুড়ে ]
তিন বোনের উপর ধসে পড়ল ১৫ বছরের পুরোনো দেয়াল, প্রাণ গেল একজনের
পতেঙ্গা মডেল থানা, চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গার কাঠঘর এলাকায় উঠানে খেলার সময় বাড়ির ১৫ বছরের পুরোনো সীমানা দেয়াল ধসে ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুই শিশু।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে পূর্ব কাঠঘর তিনতলা মসজিদ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ইমু আক্তার ঐ এলাকার মো. ইদ্রীসের মেয়ে। আহত আসমা ও দিনা ইমুর চাচাতো বোন।
নিহত ইমুর চাচা মো. রুবেল বলেন, শুক্রবার বিকেলে বাড়ির উঠানে খেলতে যায় ইমু-আসমা ও দিনা। একপর্যায়ে উঠানের পাশে থাকা বাড়ির সীমানার পুরোনো দেয়াল ধসে পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে ইমুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আসমা ও দিনা বর্তমানে ঐ হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
পতেঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন বলেন, শিশুটির লাশ হাসপাতালে আছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ হস্তান্তর করা হবে। দেয়ালটি প্রায় ১৫ বছর আগের। এটি আগে থেকেই জীর্ণশীর্ণ ছিল।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!