ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের চারদিন পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২২
নিখোঁজের চারদিন পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ
ইনসেটে শিশু আরাফাত

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের চারদিন পর পুকুরে ভেসে উঠল আরাফাত রহমান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ।

শুক্রবার সকালে উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরাফাত একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে নিখোঁজ হয় আরাফাত। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। শুক্রবার সকালে পুকুরে আরাফাতের লাশ ভাসতে দেখে চিৎকার করেন স্থানীয় এক বাসিন্দা। পরে বাড়ির অন্যরা এসে লাশ উদ্ধার করে।

Advertisement

শিশুটির মামা আল-আমীন জানান, নিখোঁজের দিন বিকেলে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয় আরাফাত। খেলা শেষে সবাই ফিরে এলেও আরাফাত ফেরেনি। এরপর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। পরে থানায় জিডি করা হয়।

আল-আমীন আরো জানান, শুক্রবার সকালে বাড়ির নতুন একটি পুকুরের দিকে হাঁটতে বের হন এক প্রতিবেশী। তিনি পুকুরে আরাফাতের লাশ ভাসতে দেখে চিৎকার দেন। এরপর আরাফাতের লাশ উদ্ধার করেন বাড়ির লোকজন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আরাফাতকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!