ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু সুরাইয়া 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২২
নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু সুরাইয়া 
শিশু সুরাইয়ার লাশ: ছবি ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় গাছের নিচে চাপা পড়ে সুরাইয়া নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউপির রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত সুরাইয়া পার্শ্ববর্তী আমতলী উপজেলার কাউনিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, এক সপ্তাহ আগে নানা বাড়িতে বেড়াতে আসা শিশু সুরাইয়া। দুপুরে ঐ বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় নানা বাড়ির লোকজন একটি গাছ টমটমে তোলার সময় গাছটি ছিটকে ঐ শিশুর গায়ে চাপা পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কলাপাড়া থানার ওসি জসিম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!