ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে নিয়ে হাসপাতালে বাবা, ঘরে একা পেয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২২
মাকে নিয়ে হাসপাতালে বাবা, ঘরে একা পেয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণ
ফাইল ছবি

বরিশালের বানারীপাড়া উপজেলায় বাবা অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে থাকায় ঘরের মধ্যে একা পেয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হৃদয় হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টায় পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. হৃদয় হাওলাদার পৌর শহরের ১নং ওয়ার্ডের কাঠ ব্যবসায়ী মো. শুক্কুর হাওলাদারের ছেলে। তিনি ডকইয়ার্ড শ্রমিক।

এ ব্যাপারে থানা ও ভিকটিমের পরিবার সূত্র জানায়, উপজেলার একটি অলিম মাদরাসার দাখিল শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মো. হৃদয় হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। হঠাৎ করে তাদের সেই সম্পর্কে ভাটা পড়ে। তবে হৃদয় হাওলাদার নতুন করে আবার সেই সম্পর্ক গড়ার চেষ্টা করেন। সোমবার সন্ধ্যায় বাড়িতে ওই মাদরাসাছাত্রীর মা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওই ছাত্রীকে ঘরে একা রেখে তার বাবা অসুস্থ মাকে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Advertisement

আরো পড়ুন: পরকীয়ার জেরে হোটেলে নিয়ে ভাবিকে হত্যা করেন দেবর

এ সুযোগে হৃদয় হাওলাদার তার বাড়িতে গিয়ে ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে ওই ছাত্রীর কাছ থেকে মা এ ঘটনাটি জানতে পারেন। এ সময় তিনি মেয়ের অতিরিক্ত রক্তক্ষরণ দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ওসিসিতে স্থানান্তর করেন।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, সোমবার রাতে হৃদয় নামের এক শ্রমিক ভিকটিমকে নিজ ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষণ করেন। খবর পেয়ে ধর্ষককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!