[ দেশজুড়ে ]
শিশু ধর্ষণ করে দেশ ত্যাগের চেষ্টা, ধরল র্যাব
শিশু ধর্ষণের অভিযোগে আটক যুবক
নরসিংদীতে শিশু ধর্ষণের অভিযুক্ত প্রধান আসামি মিরাজ মিয়াকে আটক করেছে র্যাব। সিলেটের চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার দুপুরে র্যাব-১১ এর নরসিংদীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান। আটককৃত মিরাজ মিয়া নরসিংদী জেলার বেলাব থানাধীন দেওয়ানের চর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান আরো জানান, শিশু ধর্ষণের প্রধান আসামি বাংলাদেশ ভারত সীমান্ত সিলেটের চুনারুঘাট এলাকায় অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ১০ টায় হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন বাল্লা গ্রাম থেকে তাকে আটক করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!