বুধবার শপথ গ্রহণ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হলে ইউপি চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম।
জানা গেছে, বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিঠামইনের ৭ ইউপি চেয়ারম্যানসহ ভৈরবের সাদেকপুর ইউপি চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান ডিসি মোহাম্মদ শামীম আলম। এ খবর পেয়ে বাইরে অপেক্ষমান ছিল ডিবি পুলিশ। শপথ নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাদেকপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
.png)
জেলা ডিবির ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক থাকায়, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ফলে শপথ গ্রহণ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হলে তাকে গ্রেফতার করা হয়।