বুধবার ভোরে বন্দরের চার নম্বর ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে।
বন্দর সচিব মো. ওমর ফারুক জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
বন্দর সূত্রে জানা গেছে, পাঁচ নম্বর ডলফিন জেটির অদূরে মেঘনা লাইটার জেটি থেকে জ্বালানি তেল নিয়ে যাত্রা শুরুর সময় চার নম্বর জেটিতে থাকা মাদার ট্যাংকার ‘এমএস সোফি’কে ধাক্কা দেয় অয়েল ট্যাংকারটি। পরে বন্দরের শক্তিশালী টাগবোটের সহায়তায় ট্যাংকারটিকে টেনে গ্রিন সাইলো জেটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে ৩০ হাজার টাকা জরিমানা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া মাদার ট্যাংকারের ক্ষয়ক্ষতি নির্ধারণ করে পরিশোধের শর্তে মুচলেকা দেন অয়েল ট্যাংকারের লোকজন। এরপর ট্যাংকারটি উত্তরবঙ্গের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগের অনুমতি পায়।