ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে মায়ের পাশে ঘুমাচ্ছিল মনি-মুক্তা, সকালে লাশ হয়ে ভাসল পুকুরে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২২
রাতে মায়ের পাশে ঘুমাচ্ছিল মনি-মুক্তা, সকালে লাশ হয়ে ভাসল পুকুরে
দুই শিশুর লাশ

খুলনার তেরখাদায় নানাবাড়ি বেড়াতে এসে মাঝরাতে নিখোঁজ যমজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা এলাকার একটি পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত শিশু দুটির নাম মনি ও মুক্তা। দুই মাস ১১ দিন বয়সের মনি-মুক্তা বাগেরহাটের মোল্লারহাটে মাসুম বিল্লাহর মেয়ে। বেশ কিছুদিন আগে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা এলাকায় মায়ের সঙ্গে নানা আবুল খায়েরের বাড়িতে বেড়াতে আসে দুই বোন।

স্থানীয়রা জানায়, প্রায় ছয় বছর আগে মাসুম বিল্লাহর সঙ্গে তেরখাদার কনা বেগমের বিয়ে হয়। মাসুম চাঁদপুরে একটি কোম্পানিতে চাকরি করেন। শুক্রবার রাতে মায়ের সঙ্গে ঘুমে ছিল শিশু দুটি। মাঝরাতে শিশু দুটিকে না পেয়ে খুঁজতে শুরু করেন মা। পরে সকালে একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

তেরখাদা থানার ওসি (তদন্ত) মাসুম কাজী বলেন, ঘরের মধ্য থেকে শিশু দুটি নিঁখোজ হওয়া রহস্যজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!