[ দেশজুড়ে ]
আম বাগানে মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ
ফাইল ছবি
সাতক্ষীরায় আছিয়া খাতুন নামে এক স্বামী পরিত্যক্তা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে তালা উপজেলার উথালি গ্রামের একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আছিয়া একই গ্রামের সুরমান সরদারের মেয়ে।
আরো পড়ুন: গাছের মুঠি ধরে টানলেই বেরিয়ে আসছে ‘গুপ্তধন’
.png)
বিষয়টি নিশ্চিত করে তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আছিয়ার কিশোরী বয়সে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। সেই থেকে আছিয়া উথালি গ্রামের নিজ পিতার বাড়িতে থাকতেন। খবর পেয়ে পুলিশ আম বাগান থেকে তার লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!